বিধায়কদের পকেটে উপচে পড়বে টাকা, গাড়ি ও চালক খরচে মিলবে বড় উপহার!
August 22, 2026
বার্তা ডেস্কঃ
সরকারি দায়িত্ব সামলাতে তামিলনাড়ুর ২৩৪ জন বিধায়কের জন্য বড় আর্থিক ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে জনপ্রতিনিধিদের যাতায়াত সুগম করতে এবং কাজের গতি বাড়াতে মাসে ৭৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, বিধানসভা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত পৌঁছে যেতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভাতার টাকায় বিধায়করা গাড়ি রক্ষণাবেক্ষণ, জ্বালানি খরচ এবং চালক ও সচিবের বেতন মেটাতে পারবেন, যা তাদের প্রশাসনিক দায়িত্ব পালনে বিশেষ সহায়তা করবে।