হাসপাতালে চিকিৎসাধীন মীরা ভট্টাচার্যকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী!

বার্তা ডেস্কঃ

সৌজন্যের নজির গড়ে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থ স্ত্রী মীরা ভট্টাচার্যকে দেখতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেটে ব্যথার জেরে গত দুই সপ্তাহ ধরে ভুগছিলেন ৭৬ বছর বয়সি মীরাদেবী। শুক্রবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাঁর চিকিৎসায় একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

এদিন সন্ধ্যায় হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তিনি জানান, মীরাদেবীর চিকিৎসায় যে কোনো ধরনের সাহায্যের জন্য রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে যেন তাঁকে অবিলম্বে জানানো হয়। চিকিৎসকদের মতে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে পর্যবেক্ষণের জন্য তাঁকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হতে পারে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি রাজ্যের এই তৎপরতা ও মুখ্যমন্ত্রীর হাসপাতালে গিয়ে খোঁজ নেওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন তাঁর শুভানুধ্যায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *