মমতার ছবির দাম কোটিতে, আমার ছবিতে এক টাকাও দেবে না!
বার্তা ডেস্কঃ
রাজধানী কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত প্রবীণ নাগরিকদের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে হাতে তুলি তুলে নিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ‘ক্রিয়েটিভিটি নেভার্স রিটায়ার্স’ শীর্ষক ওই অনুষ্ঠানে তিনি ভারতমাতার একটি প্রতিকৃতি আঁকেন। দীর্ঘদিন পর ডিজাইনার হিসেবে নিজের পুরনো অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, সময়ের অভাবে দীর্ঘদিন ছবি আঁকা হয়ে ওঠেনি, তবে এই আয়োজনে প্রবীণদের সঙ্গে সময় কাটাতে পেরে তাঁর দারুণ আনন্দ হয়েছে।
অনুষ্ঠান শেষে নিজের আঁকা ছবি নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প প্রতিভার প্রসঙ্গ টানেন মন্ত্রী। তিনি মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিত্রশিল্পের দক্ষতার সঙ্গে তাঁর কোনো তুলনাই চলে না। মুখ্যমন্ত্রীর আঁকা ছবি চওড়া দামে বিক্রি হলেও তাঁর ছবির জন্য কেউ এক টাকাও দেবে না বলে তিনি মন্তব্য করেন। তবে এই সৃজনশীল কাজের মাধ্যমে প্রবীণদের সান্নিধ্যে যে মানসিক তৃপ্তি মিলেছে, তার কোনো আর্থিক মূল্য হয় না বলেও তিনি স্পষ্ট জানান।