সুস্থ আছেন বিমান বসু, পেসমেকার বসানোর পর কেমন আছেন বামফ্রন্ট চেয়ারম্যান?
August 23, 2026
বার্তা ডেস্কঃ
দিল্লি এইমস (AIIMS) হাসপাতালে চিকিৎসাধীন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে নিয়ে এল বড় আপডেট। গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ৮৪ বছর বয়সী এই প্রবীণ সিপিআইএম নেতার হৃদযন্ত্রে সফলভাবে একটি পেসমেকার বসানো হয়েছে।
সিপিআইএম সূত্রে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল ও সুস্থ রয়েছেন। চিকিৎসকদের একটি বিশেষ দল সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। বামনেতা মহম্মদ সেলিম সমর্থকদের আশ্বস্ত করে জানিয়েছেন, বিমান বসুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
তবে সংক্রমণের ঝুঁকি এড়াতে এবং চিকিৎসকদের কঠোর নির্দেশে এই মুহূর্তে হাসপাতালে তাঁর সঙ্গে কারো সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। দিল্লি এইমসে প্রবীণ এই নেতার সার্বিক দেখভাল ও চিকিৎসার তদারকি করছেন দলের জ্যেষ্ঠ নেত্রী বৃন্দা কারাত।