বাঘশূন্য ঝড়খালি! নিশ্চিহ্ন হলো রয়্যাল বেঙ্গলের শেষ অস্তিত্ব?

বার্তা ডেস্কঃ

সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে শেষ রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর মধ্য দিয়ে কেন্দ্রটি সম্পূর্ণরূপে বাঘশূন্য হয়ে পড়ল। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকা ওই বাঘটিকে বাঁচাতে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগের অধিকর্তা নিশা গোস্বামী জানান, বার্ধক্যজনিত কারণে শিকার ধরতে অক্ষম বাঘগুলোকে এই কেন্দ্রে পরিচর্যা করা হতো। কিছুদিন আগেই একটি বাঘিনীর মৃত্যু হয়েছিল, আর এবার শেষ বাঘটির প্রয়াণে এই পুনর্বাসন কেন্দ্রটি সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল।

বনদপ্তর সূত্রে জানা গেছে, গত কয়েক মাসের ব্যবধানে এই কেন্দ্রে পরপর কয়েকটি বাঘের মৃত্যু অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিয়মানুযায়ী মৃত বাঘটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যার রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। মূলত বয়সজনিত কারণে দুর্বল হয়ে পড়া ও অসুস্থতার জেরে চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ হারাল শেষ রয়্যাল বেঙ্গল। এই ধারাবাহিক প্রাণহানির পর ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রের নিরাপত্তা ও চিকিৎসা পরিকাঠামো নিয়ে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *