অন্নপূর্ণার টাকা না পেয়েই গৃহবধূর আত্মঘাতী পরিণতি? তোলপাড় গাজোল!
August 23, 2026
বার্তা ডেস্কঃ
রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া নিয়ে আমজনতার ক্ষোভ ও বিক্ষোভ অব্যাহত। এর মধ্যেই মালদার গাজোলে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছে।
শনিবার গাজোলের বাচাহার এলাকার নিজ বাসভবন থেকে ৩২ বছর বয়সি অনিতা খাতুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে এবং বারবার ব্লক অফিসে ঘুরেও কাজ না হওয়ায় হতাশায় ওই মহিলা আত্মহত্যা করেছেন। অন্যদিকে, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য। পুলিশ জানিয়েছে, ফর্ম পূরণ এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ওই মহিলার সাথে তাঁর স্বামীর নিয়মিত অশান্তি হতো। বর্তমানে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।