রাজপরিবার থেকে ত্যাজ্য! ৬ বছর পর ব্রিটেনে ফিরে কত কোটি টাকার করের মুখে হ্যারি-মেগান?
বার্তা ডেস্কঃ
রাজা চার্লসের অসুস্থতার খবরে দীর্ঘ ছয় বছর প্রবাস জীবন কাটিয়ে অবশেষে সপরিবারে ব্রিটেনে ফিরেছেন প্রিন্স হ্যারি ও মেগান মর্কেল। ব্রিটিশ রাজপরিবারের সমস্ত বিশেষ অধিকার, সরকারি সুরক্ষা এবং রাজকীয় তকমা স্বেচ্ছায় ত্যাগ করে এতদিন তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছিলেন। তবে অসুস্থ বাবার শেষ বয়সে তাঁর সান্নিধ্যে থাকার তীব্র মানসিক টানেই এই প্রত্যাবর্তন ঘটেছে। আর দেশে পা রাখতেই ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্সের সামনে তৈরি হয়েছে বিশাল এক আর্থিক সংকট, যার জেরে তাঁদের উপর চেপেছে প্রায় ৬ কোটি ডলারের বিপুল করের বোঝা।
ব্রিটিশ করকাঠামোর নির্দিষ্ট নিয়ম এবং মেগান মর্কেলের মার্কিন নাগরিকত্বই এই আকস্মিক ও বিপুল করের মূল কারণ। আমেরিকা প্রবাসী থাকাকালীন নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের মতো লাভজনক গ্লোবাল ব্র্যান্ডের ব্যবসায়িক অংশীদার হওয়ায় এবং প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ না হওয়ায় তাঁদের এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। বর্তমানে রাজপরিবারের কোনো ধরনের সুযোগ-সুবিধা বা সম্পত্তি ব্যবহার না করে তাঁরা নিজেদের ব্যক্তিগত ব্যবস্থাপনায় থেকে এই বহুমুখী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।