জাতীয় সঙ্গীত বদলের দাবি! মুকেশ খান্নার মন্তব্যে তোলপাড়।

বার্তা ডেস্কঃ

‘শক্তিমান’ খ্যাত অভিনেতা মুকেশ খান্না ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর পরিবর্তে ‘বন্দে মাতরম্’-কে জাতীয় সঙ্গীত করার পক্ষে সওয়াল করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ব্রিটিশ আমলে লেখা হওয়ার কারণে তিনি ‘জন গণ মন’-কে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে পারেন না। গানটির শব্দচয়ন ও প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলে তাঁর বক্তব্য, মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক ‘বন্দে মাতরম্’-কে অধিক জাতীয় গুরুত্ব দেওয়া উচিত।

এর আগেও গানটির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেতা। তবে সাম্প্রতিক এই সাক্ষাৎকারে জাতীয় সঙ্গীতের পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থা ও ছাত্র রাজনীতি নিয়েও সরব হয়েছেন তিনি। ব্রিটিশ শাসনের প্রভাব এবং শিক্ষায় ইংরেজিপ্রীতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করার পাশাপাশি তাঁর এই জাতীয় সঙ্গীত সংক্রান্ত দাবি ঘিরেই বর্তমানে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *