খালি পেটে ঘি খেলে কি সত্যিই চর্বি গায়েব হয়, নাকি বিপদ বাড়ছে?

বার্তা ডেস্কঃ

কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে অভিনেতা আমির খানের একটি অদ্ভুত অভ্যাসের কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। চা-কফির পরিবর্তে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ খাঁটি ঘি খেয়ে নাকি দিন শুরু করেন এই সুপারস্টার। তাঁর এই অদ্ভুত রুটিন শোনার পর অমিতাভ বচ্চন রসিকতা করে জানান, ঘি তো ডাল-ভাতের সাথেই সবচেয়ে মানানসই। তার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যিই কি সকালে খালি পেটে ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী নাকি এর নেপথ্যে রয়েছে বড় কোনো ঝুঁকি?

পুষ্টিবিদদের মতে, ঘি হলো ‘হেলদি ফ্যাট’-এর খনি যাতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন। তবে খালি পেটে ঘি খেলেই শরীর ডিটক্স বা চর্বি গলে জল হয়ে যাবে, এমন কোনো জোরালো বৈজ্ঞানিক ভিত্তি নেই। উল্টে না বুঝে সেলিব্রিটিদের অনুকরণে অতিরিক্ত ঘি খেলে ওজন বাড়ার পাশাপাশি রক্তে কোলেস্টেরল বৃদ্ধি পেয়ে লিভার ও হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে। তাই ফ্যাটি লিভার বা ডায়াবেটিসের মতো সমস্যা থাকলে এই ট্রেন্ড থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *