কেন্দ্রে সরকারি চাকরির বিশাল সুযোগ, শূন্যপদ বেড়ে দ্বিগুণ!

বার্তা ডেস্কঃ

তথ্য অধিকার আইনের (আরটিআই) মাধ্যমে প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত এক দশকে কেন্দ্রীয় সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। ২০১৫ সালের ৪.২১ লক্ষ থেকে বেড়ে ২০২৪ সালে তা পৌঁছেছে ৮.২৪ লক্ষে। এর ফলে মোট অনুমোদিত পদের অনুপাতে শূন্যপদের হার ১১.৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ২১ শতাংশ। রেল, প্রতিরক্ষা এবং রাষ্ট্রপতির সচিবালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত বিভিন্ন দপ্তরে এই বিপুল শূন্যপদ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কর্মসংস্থানের এই ঘাটতি দেশের বেকারত্ব সমস্যাকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক শ্রম সংগঠনের রিপোর্ট অনুযায়ী, দেশের বেকার যুবকদের মধ্যে শিক্ষিত যুবসমাজের হার উদ্বেগজনকভাবে ঊর্ধ্বমুখী। সমাজকর্মী চন্দ্রশেখর গৌরের মতে, সরকারি চাকরিতে প্রতি পাঁচটি পদের অন্তত একটি এখন শূন্য। এই পরিস্থিতিতে যুবসমাজকে বেকারত্বের গ্লানি থেকে মুক্ত করতে এবং প্রশাসনিক দক্ষতা বাড়াতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘মিশন মোড’-এ দ্রুত শূন্যপদ পূরণের দাবি জোরালো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *