অন্নপূর্ণা-বিক্ষোভের জেরে বড় ঘোষণা, টাকা পাবেন সবাই!

বার্তা ডেস্কঃ অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে বড় দাবি শমীকের! টাকা পাবেন সবাই?

অন্নপূর্ণা যোজনার টাকা সময়মতো না পাওয়ায় রাজ্যে যে বিক্ষোভ দানা বেঁধেছে, তা নিয়ে অবশেষে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। হাওড়ার এক অনুষ্ঠান থেকে তিনি স্বীকার করেন যে, পুরো প্রক্রিয়ায় কিছু বিচ্যুতি এবং সিস্টেমের ত্রুটি রয়েছে। তবে একই সঙ্গে তাঁর দাবি, এই পরিস্থিতির পেছনে কোথাও না কোথাও চক্রান্ত বা সাবোটাজ করার চেষ্টা চলছে। যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পাওয়ায় রাজ্যজুড়ে অসন্তোষ তৈরি হয়েছে।

সমালোচকদের জবাব দিয়ে শমীক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানান, তৃণমূল আমলের মতো এখানে কোনো ভুয়ো বা অনিয়মের সুযোগ রাখা হবে না। স্ক্রুটিনির কাজ চলায় সামান্য বিলম্ব ঘটেছে, তবে শীঘ্রই আরও প্রায় ৫০ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন। তিনি দৃঢ়তার সঙ্গে আশ্বাস দিয়ে বলেন, মাত্র দুই থেকে তিন শতাংশ মানুষ এখনও টাকা পাননি, কিন্তু যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার বকেয়া অর্থ হাতে পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *