আসামের বিস্ময়, বিশ্বে প্রথম আইভিএফ বাছুরের জন্ম!

বার্তা ডেস্কঃ

আসামের ভেটেরিনারি অ্যান্ড ফিশারি ইউনিভার্সিটিতে বিশ্বের প্রথম ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতিতে দেশীয় জাতের ‘লাখিমী’ বাছুরের জন্ম হয়েছে। এই ঐতিহাসিক ঘটনা গবাদি পশুর প্রজনন প্রযুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

সোশাল মিডিয়ায় এই সাফল্যের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এই অর্জনের মাধ্যমে সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে আধুনিক প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন ঘটেছে। বিজ্ঞানীদের এই সাফল্য রাজ্যের দুগ্ধশিল্পের বিকাশ, দুধের উৎপাদন বৃদ্ধি এবং পশুপালকদের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *