রান্নার গ্যাসে বিশাল ছাড়, ভোটের মুখে বড় চমক মুখ্যমন্ত্রীর!
বার্তা ডেস্কঃ 
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় বিধানসভায় একগুচ্ছ নতুন জনকল্যাণমূলক সুবিধার ঘোষণা করেছেন। এর মধ্যে বার্ষিক আড়াই লক্ষ টাকার কম আয়ের প্রতিটি পরিবারকে বছরে তিনটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘অন্নপূর্ণী সুপার সিক্স’ নামের এই প্রকল্প আগামী বছর পোঙ্গল উৎসব থেকে চালু হবে। সরকারের এই উদ্যোগে রাজ্যের ১ কোটি ৩০ লক্ষ পরিবার উপকৃত হবেন এবং এর জন্য বছরে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় হবে।
পাশাপাশি, সরকার রূপান্তরকামীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা করেছে এবং মহিলাদের জন্য ‘ভেট্রি পায়ানা থিট্টাম’ প্রকল্পের পরিধি বাড়িয়ে তা এক্সপ্রেস ও ডিলাক্স বাসেও কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২ অক্টোবর থেকে এই সম্প্রসারিত ভ্রমণ সুবিধা কার্যকর করা হবে, যার ফলে রাজ্য সরকারের বার্ষিক অতিরিক্ত ছয় হাজার কোটি টাকা খরচ হবে। এছাড়া চেন্নাইয়ের পারান্দুরে প্রস্তাবিত বিমানবন্দর প্রকল্প নিয়ে কৃষক ও স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার মুখে পড়ে সরকার বিকল্প স্থান খতিয়ে দেখার কথা জানিয়েছে।