চরম কর্মীসঙ্কট ও বকেয়া বেতনের দাবিতে উত্তাল আদালত, ৪৮ ঘণ্টার ধর্মঘটে স্তব্ধ বিচার ব্যবস্থা!

বার্তা ডেস্কঃ

রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে তীব্র কর্মীসঙ্কট, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকা এবং পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে আগামী দুদিন রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার পূর্ণাঙ্গ আদালত ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি। সংগঠনের দাবি, এই নজিরবিহীন আন্দোলন কেবল কর্মীদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য নয়, বরং সাধারণ মানুষের দ্রুত বিচার পাওয়ার মৌলিক অধিকার সুরক্ষিত করার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা।

দীর্ঘ সাত থেকে আট বছর ধরে নিয়মিত নিয়োগ সম্পূর্ণ বন্ধ থাকায় স্টেনোগ্রাফার, এলডিসি এবং গ্রুপ-ডি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ শূন্য পড়ে রয়েছে, যার ফলে প্রতিদিন বিচারিক কাজে ভয়াবহ চাপ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে চুক্তিভিত্তিক কর্মী বা সিভিক ভলান্টিয়ারদের দিয়ে আদালতের গোপনীয় কাজ পরিচালনার তীব্র নিন্দা জানিয়েছে সংগঠন। অবিলম্বে শূন্যপদে স্থায়ী নিয়োগ, বকেয়া মেটানো এবং দ্রুত বিচার প্রক্রিয়া স্বাভাবিক করার দাবিতে মুখর হয়েছেন কর্মচারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *