ধবধবে সাদা মিষ্টির নাম কেন কালাকাঁদ! জানলে চমকে যাবেন
বার্তা ডেস্কঃ
বাঙালির প্রিয় মিষ্টি কালাকাঁদ দেখতে ধবধবে সাদা এবং মুখে দিলেই মিলিয়ে যায়। অথচ নাম শুনলেই মনে হয় এর সঙ্গে কালো রঙের কোনো সম্পর্ক রয়েছে, যা আসলে এক দারুণ বিভ্রান্তি। ১৯৪৭ সালে রাজস্থানের আলোয়ার শহরে বাবা থিরুমল সাহা প্রথম এই সুস্বাদু মিষ্টি তৈরি করেন। ছানা, ক্ষীর এবং চিনি একসঙ্গে দীর্ঘক্ষণ জ্বাল দিয়ে তৈরি এই বরফি আকৃতির মিষ্টি অল্প সময়েই দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করে এবং আজও আলোয়ারকে কালাকান্দের শহর বলা হয়।
তাহলে এই সাদা মিষ্টির নাম কালাকাঁদ হলো কেন? এর পেছনে মূলত দুটি মত প্রচলিত আছে। প্রথম ও সবচেয়ে গ্রহণযোগ্য মত অনুযায়ী, হিন্দি বা সংস্কৃত শব্দে ‘কলা’ অর্থ শিল্প এবং ‘কান্দ’ অর্থ মিষ্টি। অর্থাৎ, নিখুঁত কারিগরি দক্ষতা ও শিল্পকর্মের মাধ্যমে তৈরি খাবার থেকেই এর নামকরণ হয়েছে কালাকাঁদ। অন্যদিকে, প্রাচীনকালে কালো কড়াইতে এটি তৈরির কারণে এমন নাম হয়েছে বলেও অনেকে মনে করেন, যদিও ইতিহাসবিদরা কারিগরি দক্ষতার প্রথম মতটিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন।