শত্রু নিধনে কতটা ভয়ঙ্কর এই দেশীয় ‘শের’ একে-২০৩!

বার্তা ডেস্কঃ

২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে ভারতীয় সেনার অস্ত্রাগারে যুক্ত হতে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একে-২০৩ রাইফেল, যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘শের’। আগামী এক মাস ধরে সেনাবাহিনীর বিশেষ তত্ত্বাবধানে এই অস্ত্রের ১০টি প্রোটোটাইপের কঠোর পরীক্ষানিরীক্ষা চালানো হবে। উত্তরপ্রদেশের আমেঠিতে অবস্থিত ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড সংস্থার কারখানায় এই অত্যাধুনিক বন্দুকের উৎপাদন অত্যন্ত জোরকদমে চলছে। এর আগে কারখানায় প্রোটোটাইপ রাইফেলগুলির তিন হাজার বারের বেশি পরীক্ষামূলক ফায়ারিং সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল এস কে শর্মা।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগের এই প্রকল্প আত্মনির্ভর ভারতের লক্ষ্যপূরণে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নিয়মমাফিক সেনার হাতে হস্তান্তরিত প্রোটোটাইপ ইউনিটগুলিকে ব্যবহারিক পর্যায়, ডিরেক্টর জেনারেল অফ কোয়ালিটি অ্যাসিউরেন্স মূল্যায়ন, মিলিটারি ইনফ্যান্ট্রি ট্রায়ালস এবং পাহাড়ি বা গ্রীষ্মকালীন চরম আবহাওয়ার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধির এই প্রয়াস দেশের সামরিক শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *