৭ দিনের ডেডলাইন, বিধান মার্কেট সরানোর বড় নির্দেশ হাইকোর্টের!

বার্তা ডেস্কঃ

কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে আগামী সাত দিনের মধ্যে ধর্মতলার বিধান মার্কেট এলাকা খালি করে কাজ শুরু করতে হবে। মেট্রো প্রকল্পের আওতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি নির্মাণ করা হবে এই বিধান মার্কেটের ঠিক নিচে। এই মেগা প্রকল্পের জেরে বহু পুরনো বিধান মার্কেটের দোকানদারদের সাময়িকভাবে অন্যত্র সরানোর তোড়জোড় শুরু হয়েছে।

সোমবার মামলার শুনানিতে বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, দোকানদারদের অন্যত্র স্থানান্তরের আগে নতুন জায়গায় সুপেয় জল, বিদ্যুৎ ও সমস্ত প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কাজের নিরাপত্তা ও যথাযথ বন্দোবস্তের ওপর জোর দেওয়া হয়েছে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ার পর দোকানদারদের আবার তাঁদের পুরনো জায়গায় ফিরিয়ে আনতে হবে এবং সংশ্লিষ্ট সংস্থাকে এই মর্মে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। এর আগে পর্যাপ্ত প্রতিশ্রুতির অভাব ও উচ্ছেদের আশঙ্কায় দোকানদাররা আদালতের দারস্থ হয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *