অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রীর পরিবারে ধর্মান্তরণ নিয়ে উত্তাল রাজনীতি!

বার্তা ডেস্কঃ

পুত্রবধূর ধর্মান্তরণের অভিযোগ ঘিরে অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওয়াইএসআরসিপির প্রবীণ নেতা তথা প্রাক্তন সাংসদ যোগী রমেশের পরিবার সম্প্রতি এক আইনি জটিলতার মুখে পড়েছে। তাঁর ছেলে রাজীব এবং পুত্রবধূ মেঘনার দাম্পত্য কলহ এখন শুধু পারিবারিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবীণ এই নেতা। মেঘনার করা অভিযোগের ভিত্তিতে ইব্রাহিমপত্তনম পুলিশ রমেশ ও তাঁর পরিবারের দশ সদস্যের বিরুদ্ধে পণের জন্য হেনস্থা, গার্হস্থ্য হিংসা এবং হত্যার চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের করেছে।

খ্রিস্টান ধর্মাবলম্বী রমেশের পরিবারের বিরুদ্ধে মূল অভিযোগ হলো পুত্রবধূকে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা। এই পরিস্থিতিতে প্রশ্ন তুলে রমেশ সাফ জানিয়েছেন, বাইবেল পাঠ করা বা যিশুর পথ অনুসরণ করা কি অপরাধ? অন্যদিকে, ন্যায়বিচারের দাবিতে পুত্রবধূর পরিবার ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে। এই হাইপ্রোফাইল পারিবারিক বিবাদ ও ধর্মান্তরণ সংক্রান্ত জল কত দূর গড়ায়, সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *