স্কুল পরিদর্শনে গিয়ে ধুন্ধুমার! গ্রামবাসীদের হামলায় রক্তাক্ত প্রতিনিধিরা, চরম উত্তেজনা!

বার্তা ডেস্কঃ

রাজস্থানের জয়পুরে সরকারি স্কুলের করুণ দশা খতিয়ে দেখতে গিয়ে চরম হিংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হলো ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র একটি প্রতিনিধিদল। রামপুরা কানওয়ারপুরা গ্রামে বিদ্যালয় পরিদর্শনের সময় স্থানীয়দের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে গুরুতর অভিযোগ উঠেছে। লাঠি ও ইট-পাথরের এই হামলায় সংগঠনের বেশ কয়েকজন সদস্য রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনার আকস্মিকতায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

এই ঘটনার জেরে শিবদাসপুরা থানায় দুই পক্ষের তরফ থেকেই পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। এক স্থানীয় বাসিন্দা সিজেপি প্রতিনিধিদের বিরুদ্ধে মারধর ও জাতিবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ আনলে পুলিশ কঠোর আইনি ধারায় মামলা রুজু করে। অন্যদিকে, সিজেপি-র পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয় যে, গ্রামবাসীদের আমন্ত্রণেই তারা পরিদর্শনে গিয়ে পরিকল্পিত আক্রমণের শিকার হয়েছেন। বর্তমানে রাজস্থান পুলিশ পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *