দিল্লিতে বন্যা পরিস্থিতি, ঘরে ফেরার পথে বিপাকে লাখ লাখ মানুষ!
August 25, 2026
বার্তা ডেস্কঃ
সোমবারের পর মঙ্গলবারও দিল্লি এবং সংলগ্ন এনসিআর (NCR) এলাকায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট, স্কুল-কলেজ এবং অফিস চত্বর জলমগ্ন হয়ে পড়েছে। নিকাশি ব্যবস্থা স্তব্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আন্ডারপাসগুলি জলের তলায় চলে গেছে। এর ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
পরিস্থিতি মোকাবেলায় জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন সমস্ত স্কুল-কলেজের পঠনপাঠন বন্ধ রেখে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ (Work From Home) নির্দেশিকা বহাল রেখেছে। রাস্তায় জমা জল দ্রুত নিষ্কাশন করে জনজীবন স্বাভাবিক করতে জোরকদমে কাজ চালাচ্ছে প্রশাসন।