সেপ্টেম্বরে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক! বড় বিপাকে গ্রাহকরা?

বার্তা ডেস্কঃ

ডিজিটাল ইন্ডিয়ার যুগে আজকাল ব্যালেন্স চেক, টাকা পাঠানো বা রিসিভ করার মতো বেশিরভাগ ব্যাঙ্কিং কাজই আমরা মোবাইল বা অনলাইনে সেরে ফেলি। কিন্তু তাও ক্যাশ জমা, ডিডি বা অন্যান্য জরুরি কিছু কাজের জন্য সরাসরি ব্যাঙ্ক শাখায় যেতেই হয়। আপনিও যদি আগামী সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে এখনই ছুটির তালিকা দেখে নেওয়া জরুরি। না হলে ব্যাঙ্কের বন্ধ দরজায় গিয়ে চরম বিপদে পড়তে পারেন!

রিজার্ভ ব্যাঙ্ক ও সরকারি তালিকা অনুযায়ী, সেপ্টেম্বর মাসে উৎসব, সাপ্তাহিক ছুটি এবং প্রস্তাবিত ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কিং পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

সেপ্টেম্বর মাসের প্রধান প্রধান ছুটির তালিকা:

  • ৪ সেপ্টেম্বর: শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষ্যে কলকাতা, আমদাবাদ, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, জয়পুর, পাটনা, লখনউসহ দেশের প্রধান শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৬ সেপ্টেম্বর: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
  • ১২ ও ১৩ সেপ্টেম্বর: মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার উপলক্ষ্যে দেশজুড়ে ব্যাঙ্ক ছুটি।
  • ১৪ সেপ্টেম্বর: গণেশ চতুর্থী উপলক্ষ্যে মুম্বই, নাগপুর, বেঙ্গালুরু, চেন্নাই, ভুবনেশ্বর, পানাজি প্রভৃতি শহরে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৫ সেপ্টেম্বর: গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন উপলক্ষ্যে আমদাবাদ, ভুবনেশ্বর ও পানাজিতে ছুটি।
  • ২০ সেপ্টেম্বর: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
  • ২১ সেপ্টেম্বর: শ্রীমন্ত শঙ্করদেব ও শ্রী নারায়ণ গুরু সমাধির জন্মবার্ষিকী (গুয়াহাটি, কোচি, তিরুবনন্তপুরম)।
  • ২২ সেপ্টেম্বর: করমা পুজো (রাঁচি)।
  • ২৩ সেপ্টেম্বর: মহারাজা হরি সিংজির জন্মবার্ষিকী (জম্মু ও শ্রীনগর)।
  • ২৫ সেপ্টেম্বর: ইন্দ্রযাত্রা (গ্যাংটক)।
  • ২৬ ও ২৭ সেপ্টেম্বর: মাসের চতুর্থ শনিবার ও রবিবার (দেশজুড়ে সাপ্তাহিক ছুটি)।

ছুটির মাঝেই টানা ধর্মঘটের খাঁড়া!

শুধু উৎসবের ছুটিই নয়, ব্যাঙ্কিং পরিষেবা স্তব্ধ হতে পারে কর্মচারী ইউনিয়নগুলির দেশব্যাপী ধর্মঘটের কারণেও:

  • টানা ৪ দিন বন্ধের আশঙ্কা (১১–১৪ সেপ্টেম্বর): আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) ব্যাঙ্ক সংগঠনগুলি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এর পরদিনই ১২ সেপ্টেম্বর (দ্বিতীয় শনিবার) এবং ১৩ সেপ্টেম্বর (রবিবার)। আবার ১৪ সেপ্টেম্বর অনেক রাজ্যে গণেশ চতুর্থীর ছুটি। ফলে টানা চার দিন ব্যাঙ্ক পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, যার সবচেয়ে বড় প্রভাব পড়বে সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ওপর।
  • ২৮ সেপ্টেম্বর থেকে ৩ দিনের ধর্মঘট: ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) তাদের বকেয়া দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ২৮ সেপ্টেম্বর থেকে টানা ৩ দিনের দেশব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে রেখেছে।
  • অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট: দাবি না মানা হলে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার কঠোর সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়নগুলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *