ট্রাম্পের চোখ রাঙানি উপেক্ষা করে তেহরানে পাক সেনাপ্রধান, কীসের ইঙ্গিত?

বার্তা ডেস্কঃ

আমেরিকা যখন ইরানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কঠোর হুঁশিয়ারি দিচ্ছে, ঠিক সেই সময়ে তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। পাক সামরিক দপ্তরের দাবি, পশ্চিম এশিয়ার সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার উপায় নিয়েই ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। চলমান ইরান-আমেরিকা দ্বন্দ্বের জেরে বিশ্বজুড়ে আর্থিক সংকট তৈরি হওয়ায় শান্তির বার্তা দিতেই এই বিশেষ কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ।

তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের মতে, ওয়াশিংটনের হুমকির মুখে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি পাকিস্তানের এক বহুমুখী ও জটিল কূটনীতির অংশ। বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তি এবং ইয়েমেনের হাউতি বিদ্রোহী প্রসঙ্গ ছাড়াও নানা কৌশলগত বিষয়ে আলোচনা হয়েছে। একদিকে আমেরিকার চাপ সামলে তেহরানকে নিজেদের প্রভাবাধীনে আনার চেষ্টা এবং অন্যদিকে শান্তির ধুয়ো তুলে আন্তর্জাতিক মহলে নিজেদের ভাবমূর্তি বজায় রাখার এই কৌশলকে অনেকেই পাকিস্তানের দ্বিমুখী নীতি হিসেবে দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *