রাজস্থানে সিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা! ১২,৫০০ কোটির লড়াইয়ে কার জিত?

বার্তা ডেস্কঃ

স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখতে রাজস্থানে গিয়ে হামলার মুখে পড়েছে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদল। জয়পুরের একটি গ্রামে পরিদর্শনের সময় তাদের গাড়ি আটকানো এবং পরে ইট ও লাঠি নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সিজেপি-র একাধিক নেতা গুরুতর আহত হয়েছেন। অথচ হামলার শিকার হওয়া সত্ত্বেও উল্টে সিজেপি নেতাদের বিরুদ্ধেই এফআইআর রুজু করেছে পুলিশ। প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী আশুতোষ রাঙ্কা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। সিজেপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়ালঘরে চলা সরকারি স্কুল পরিদর্শনের উদ্দেশেই তারা সেখানে গিয়েছিলেন। এদিকে, দিল্লির যন্তর মন্তরে সিজেপি-র আন্দোলনের চাপের পর এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। স্কুল পরিকাঠামোর বেহাল দশা সামনে আসার পর রাজস্থান সরকার আগামী তিন বছরে ১২,৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *