পুজোর অনুদান কি এবার মিলবে? ৭ সেপ্টেম্বর আসছে বড় ঘোষণা!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে পালাবদলের পর এ বছরের দুর্গাপুজোকে কেন্দ্র করে ক্লাবগুলির সরকারি অনুদান নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা। আগের সরকারের মতো এ বারও অনুদান মিলবে কি না, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত বছরগুলিতে পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তা ও বিভিন্ন প্রশাসনিক ছাড় দেওয়া হলেও, বর্তমান সরকার যোগ্য এবং কম বাজেটের পুজোগুলির কাছে অনুদান পৌঁছানোর কথা ভাবছে। এই পরিস্থিতিতে আগামী ৭ সেপ্টেম্বর পুজো উদ্যোক্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে রাজ্য সরকার। ওই দিনই অনুদান সংক্রান্ত সমস্ত বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, উৎসবের দিনগুলি মসৃণ করতে পুজোর আগে রাস্তাঘাট মেরামতে বিশেষ জোর দিয়েছে প্রশাসন। আগামী ১০ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত রাস্তার গর্ত মেরামত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ত দফতর, পঞ্চায়েত এবং পুরসভাগুলির ওপর এই কাজের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। তবে বিগত সরকারের মতো এ বার অনুদানের পরিমাণ বাড়বে না কি ছাঁটাই হবে, তা জানার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুজো কমিটির কর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *