দেশীয় প্রযুক্তিতেই বদলে যাচ্ছে যুদ্ধের গতিপথ!

বার্তা ডেস্কঃ

দেশের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে এবং অস্ত্র উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-র সমস্ত প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রযুক্তি দেশীয় সংস্থাগুলির হাতে তুলে দেওয়ার অনুমোদন দিয়েছেন। এর ফলে এখন থেকে যোগ্য ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলি দেশের মাটিতেই উন্নত প্রযুক্তির মিসাইল তৈরি করতে পারবে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গবেষণা পর্যায় থেকে ক্ষেপণাস্ত্রগুলিকে সরাসরি শিল্পোৎপাদনের স্তরে নিয়ে যাওয়া এবং আমদানির ওপর নির্ভরতা কমানো। তবে এই প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রতিটি সংস্থাকে নির্দিষ্ট যোগ্যতা, সার্টিফিকেশন এবং নিয়ন্ত্রক শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সহ দেশের বেসরকারি শিল্পক্ষেত্রগুলির অংশীদারিত্ব বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *