কাকলি চুপ, ময়দানে পুত্র! বারাসাতের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা করলেন বৈদ্যনাথ?

বার্তা ডেস্কঃ কাকলি মুখে কুলুপ আঁটতেই ময়দানে পুত্র! বারাসাতের ভবিষ্যৎ নিয়ে কোন বড় ঘোষণা করলেন বৈদ্যনাথ?

তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যোগদানের পর থেকেই রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তবে সাম্প্রতিক নানা বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মা মুখ না খুললেও, তাঁর হয়ে সোশ্যাল মিডিয়ায় এখন দলের ও জনকল্যাণের বার্তা ছড়িয়ে দিচ্ছেন পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। সম্প্রতি তাঁর দুটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

বৈদ্যনাথের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের দীপাবলিতে মধ্যমগ্রামের বাসভবনে বারাসাত লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তের দুশোর বেশি দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের স্কুলপড়ুয়াকে নিয়ে বিশেষ উৎসব পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, অপর একটি পোস্টে আর্থিকভাবে অসচ্ছল শিশুদের মধ্যে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার বার্তাও দিয়েছেন তিনি। পোস্টগুলিতে সাংসদের ছবি থাকলেও নতুন রাজনৈতিক দলের নাম না থাকায় এই উদ্যোগ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *