সিসিটিভিতে ধরা পড়ল ভয়ংকর সত্য, ভেড়াকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার যুবক!
বার্তা ডেস্কঃ
নদীয়ার চাপড়া থানাধীন এলাকায় এক গবাদি পশুর খামারে ঢুকে ভেড়াকে পাশবিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে এই নৃশংস ঘটনার দৃশ্য ধরা পড়ার পর খামার মালিকের থানায় দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য একটি পৃথক মামলায় অভিযুক্ত এলেম মোল্লাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাঁটরার বাসিন্দা রিঙ্কা মহলদারের একটি গবাদি পশুর খামারে গত সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। খামারে একটি ভেড়াকে গুরুতর অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে মালিকের সন্দেহ হয়। এরপর নিরাপত্তা ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হলে এলেম মোল্লা নামের ওই যুবকের কুকীর্তি প্রকাশ্যে আসে। এই ঘটনায় এলাকজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং পশুপ্রেমী মহলেও গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশ জানিয়েছে, সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।