বন্ধ মার্কিন ভিসা ইন্টারভিউ! ট্রাম্পের নয়া নীতিতে কি বড় কোনো বিপদ?

বার্তা ডেস্কঃ

আমেরিকায় যাওয়ার স্বপ্ন কি তবে অধরা থেকে যাবে? বিশ্বজুড়ে অবস্থিত সমস্ত মার্কিন দূতাবাস এবং উপদূতাবাসগুলিতে ভিসা ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল মার্কিন বিদেশ দপ্তর। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। সম্প্রতি জারি হওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, যাঁদের ইন্টারভিউয়ের দিনক্ষণ আগে থেকেই নির্ধারিত ছিল, সেই সমস্ত অ্যাপয়েন্টমেন্টও বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই ইমেলের মাধ্যমে আবেদনকারীদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে নতুন সময়সূচি জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, বিশ্বজুড়ে থাকা ভিসা আধিকারিকদের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হওয়ার কারণেই এই সাময়িক বিরতি। তবে প্রশিক্ষণ কতদিন চলবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি বিদেশমন্ত্রক। এদিকে দ্বিতীয়বার মার্কিন মুলুকের মসনদে বসার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতির ক্ষেত্রে চরম কড়াকড়ি শুরু করেছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, ভিসা প্রক্রিয়া হঠাৎ বন্ধ করার এই নির্দেশিকা আদতে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিরই একটি সুদূরপ্রসারী অংশ, যা সাধারণ আবেদনকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *