২০১১-তে শীর্ষে বাংলা, তবুও কেন জনগণনা থেকে বাদ পড়ল ভিক্ষুকদের হিসাব?

বার্তা ডেস্কঃ

দীর্ঘ পনেরো বছর পর অনুষ্ঠিত হতে চলা এবারের জনগণনা থেকে বাদ পড়তে চলেছে ভিক্ষাবৃত্তি সংক্রান্ত পরিসংখ্যান। ২০১১ সালের জনগণনায় পশ্চিমবঙ্গ ভিক্ষুকের সংখ্যায় দেশজুড়ে শীর্ষস্থানে থাকলেও, এবার থেকে আর এই সংক্রান্ত কোনো আলাদা তথ্য তালিকাভুক্ত করা হবে না। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এনুমারেশনের ক্ষেত্রে অর্থনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নয় এমন কার্যকলাপের তালিকা থেকে ‘ভিক্ষুক এবং ভবঘুরে ইত্যাদি’ সেকশনটিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে সামাজিক কলঙ্কের ভয়ে অনেকে নিজেদের ভিক্ষুক হিসেবে নথিভুক্ত করতে চাননি, যার ফলে তথ্যগুলির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল।

১৯৯১, ২০০১ কিংবা ২০১১ সালের পূর্ববর্তী জনগণনাগুলিতে এই তথ্যগুলির সঠিক চিত্র সামনে আসেনি। অতীতে নন-ইকোনমিক অ্যাক্টিভিটির তালিকায় ছাত্রছাত্রী, চাকরিজীবী, গৃহস্থালীর কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি ও বেকারদের পাশাপাশি ভিক্ষুকদেরও আলাদাভাবে নথিভুক্ত করা হতো। তবে এবারের জনগণনায় এই বিভাগটি আর থাকছে না। ফলে কোন রাজ্যে কতজন ভিক্ষুক রয়েছেন বা তাঁদের আর্থ-সামাজিক পরিচয় কী, সেই তথ্য আর প্রকাশ্যে আসবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *