রাখির আগেই রক্তে ভিজল ঘর, দিদিদের পর পর গুলি করে খুন করল ভাই!

বার্তা ডেস্কঃ

রাত পোহালেই ভাই-বোনের পবিত্র বন্ধনের উৎসব রাখি পূর্ণিমা। কিন্তু আনন্দ উৎসবের ঠিক আগের মুহূর্তে উত্তরাখণ্ডের হরিদ্বারে ঘটল এক মর্মান্তিক হত্যাকাণ্ড। পারিবারিক উৎসবের আনন্দ বিষাদে বদলে দিয়ে নিজের দুই দিদিকেই নৃশংসভাবে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন এক ভগ্নিপতিও, যা নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের গাংনাহার এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম বিবেক। সে প্রথমে রুরকির আজাদনগরে নিজের বড় দিদি পুষ্পার বাড়িতে যায় এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই ৪৮ বছর বয়সি ওই নারীর মৃত্যু হয়। এরপর গণেশপুরে আরেক দিদি শকুন্তলার বাড়িতে চড়াও হয়ে বিবেক দিদি ও ভগ্নিপতিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। হামলায় ৫০ বছর বয়সি দিদি নিহত হন এবং তাঁর স্বামী গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরই অভিযুক্ত যুবক পালিয়ে যায়। খবর পেয়ে হরিদ্বারের পুলিশ সুপার সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। সম্পত্তিগত বিবাদ নাকি অন্য কোনো ক্ষোভ এই হত্যাকাদ্দের নেপথ্য রয়েছে, তা খতিয়ে দেখতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *