বিয়ের দেড় মাসেই তুলকালাম, স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় যুবতী!

বার্তা ডেস্কঃ

ঝাঁসি: বিয়ের দু-মাসও পূর্ণ হয়নি, এরই মধ্যে স্ত্রীর ভয়ংকর কাণ্ড সামনে এল। চা ও খাবারের সাথে গোপন ওষুধ খাইয়ে স্বামীকে কাবু করে প্রেমিকের সাথে মেলামেশা করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ঝাঁসির চিরগাঁওয়ের এক যুবতীর বিরুদ্ধে। শুধু তাই নয়, হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর স্বামীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠে এসেছে।

অভিযোগকারী যুবকের দাবি, গত ২৪ জুন মধ্যপ্রদেশের ভান্ডেরের বাসিন্দা ওই যুবতীর সাথে তাঁর বিয়ে হয়। বিয়ের কয়েক সপ্তাহ পার হতেই যুবকের শরীর হুটহাট খারাপ হতে শুরু করে। প্রতিদিনের চা, দুধ বা খাবারের সাথে গোপনে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হতো বলেই সন্দেহ যুবকের। এর মধ্যেই স্ত্রীর অনুপস্থিতিতে বা বাড়িতে একা থাকার সুযোগে অচেনা এক যুবকের আনাগোনা শুরু হয়।

গত ২৩ আগস্ট প্রতিবেশীদের খবরে তড়িঘড়ি বাড়িতে ফিরে দরজা খুলেই থ বনে যান ওই যুবক। স্ত্রীকে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পান তিনি। প্রতিবাদের চেষ্টা করতেই স্ত্রী হাত চেপে ধরেন এবং প্রেমিক তাঁকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা চালায়। ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেওয়া হয়। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চিরগাঁও থানার পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *