বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপ, আজ থেকেই রাজ্যজুড়ে তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা!
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে ফের এক নতুন নিম্নচাপ ঘনীভূত হওয়ায় আজ, বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে আবারও কলকাতা সহ গোটা রাজ্যজুড়ে আবহাওয়া বদলের সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। তবে শুক্রবারের পর থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর (পূর্ব ও পশ্চিম), ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে দুর্যোগের মাত্রা বৃদ্ধি পেতে পারে।
কলকাতার পরিস্থিতি রাজধানী কলকাতায় সারাদিন দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বাইরে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন। উইকএন্ডে অর্থাৎ শনি ও রবিবারে কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের খবর উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে।