প্রাক্তনকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য, তোলপাড় রাজ্য রাজনীতি!

বার্তা ডেস্কঃ ‘আপনি বোঝালেন তো…’—প্রাক্তনকে নিশানা শুভেন্দুর, মন্তব্য ঘিরে তুঙ্গে চর্চা

টিভি নাইন বাংলার কনক্লেভে যোগ দিয়ে বিগত সরকারের আমলের শিক্ষাব্যবস্থা ও ধর্মীয় বিভাজনের প্রসঙ্গ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানান, অতীতে কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি স্কুলে সরস্বতী পুজো একটি সার্বজনীন উৎসবের রূপ নিয়েছিল। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান ও জৈন—সব ধর্মের ছাত্রছাত্রীরা মিলেই বিদ্যার দেবীকে বরণ করে নিত। কিন্তু রাজনৈতিক স্বার্থে ও সংকীর্ণ মানসিকতার কারণে সেই ঐতিহ্যকে ভেঙে ফেলা হয়েছে এবং পুজোর ওপর নানা নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম না করে তাঁর কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, অতীতে স্কুল বা কলেজগুলিতে পুজোর অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হতে হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনকি আল-আমিন মণ্ডলের মতো বিদ্যালয়ের ঘটনা তুলে ধরে তিনি জানান, সংখ্যালঘু ছাত্রছাত্রী বেশি থাকার অজুহাতে শিক্ষককে পুজো বন্ধ করতে বাধ্য করা হয়েছিল। তাঁর অভিযোগ, সাধারণ মানুষ কখনোই বিভাজন চায়নি, বরং রাজনৈতিক স্বার্থেই শিক্ষাঙ্গনে এই বিভাজনের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যা বর্তমান সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *