ভুঁড়িই পুরুষের আসল সৌন্দর্য, ইথিওপিয়ার এই অদ্ভুত প্রথা জানলে অবাক হবেন!

বার্তা ডেস্কঃ

ইথিওপিয়ার ওমো উপত্যকায় বসবাসকারী বোদি জনজাতির সংস্কৃতি পুরুষালী সৌন্দর্যের এক ব্যাতিক্রমী সংজ্ঞা তুলে ধরে। যেখানে বিশ্বের অন্যান্য প্রান্তে ছিপছিপে বা পেশিবহুল শরীরকেই আকর্ষক হিসেবে ধরা হয়, ঠিক উলটো ছবি দেখা যায় এই সমাজে। সেখানে যে পুরুষের ভুঁড়ি যত অতিকায়, তিনি ততটাই প্রভাবশালী ও আকর্ষক বলে গণ্য হন। প্রতি বছর জুন-জুলাই নাগাদ পালিত হওয়া তাদের ঐতিহ্যবাহী ‘কাএল’ নববর্ষ উৎসবের মূল কেন্দ্রবিন্দু থাকে এই অদ্ভুত শরীর গঠন প্রতিযোগিতা।

উৎসবের ছয় মাস আগে থেকে অবিবাহিত যুবকেরা সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এক ভিন্ন জীবনযাত্রায় প্রবেশ করেন। এই সময়ে তাঁদের কায়িক পরিশ্রম করা বা নারীদের সংস্পর্শে আসা কঠোরভাবে নিষিদ্ধ থাকে। ওজন বাড়ানোর প্রধান মাধ্যম হিসেবে প্রতিদিন নিয়ম করে গরুর তাজা রক্ত ও দুধের এক বিশেষ মিশ্রণ পান করতে হয় তাঁদের। উৎসবের দিন কুঁড়েঘর থেকে বেরিয়ে বিচারকদের সামনে শরীর প্রদর্শন করেন তাঁরা। সবচেয়ে ভারী ভুঁড়ির অধিকারীকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তিনি সমগ্র সমাজে আজীবনের জন্য ‘নায়ক’-এর সম্মান লাভ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *