খাস বাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ব্যবসায়ী!

বার্তা ডেস্কঃ

হুগলির পান্ডুয়া থানা এলাকায় খাস বাড়ি থেকে বেআইনিভাবে গাঁজা বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রাজু কর্মকার। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে পান্ডুয়া থানার পুলিশ হরাল হাটতলা সংলগ্ন এলাকায় ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। আকস্মিক এই তল্লাশি অভিযানে বাড়ি থেকে উদ্ধার হয় মোট ১০ কেজি ৫২২ গ্রাম বেআইনি গাঁজা। তল্লাশিতে মাদক উদ্ধারের পরই পুলিশ রাজু কর্মকারকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং সমস্ত মাদক বাজেয়াপ্ত করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হতো এবং এর পেছনে অন্য কোনো চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বুধবার ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করে পান্ডুয়া থানার পুলিশ। মাদক চক্রের শিকড় পর্যন্ত পৌঁছাতে এবং ঘটনার নেপথ্যের সমস্ত তথ্য জানতে পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *