রান্নার গ্যাস নিয়ে বড় আপডেট, সময়সীমা কি শেষ নাকি মিলল স্বস্তি?

বার্তা ডেস্কঃ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি নিয়ে দেশের লক্ষ লক্ষ গ্রাহকের জন্য বড় স্বস্তির খবর দিল কেন্দ্রীয় সরকার। গ্যাস সংযোগ সচল রাখতে এবং ভর্তুকি প্রক্রিয়া অব্যাহত রাখতে এলপিজি ই-কেওয়াইসি সম্পন্ন করার সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন না করলে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং ও ডেলিভারিতে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। এমনকি ক্ষেত্রবিশেষে বন্ধ হয়ে যেতে পারে সরকারি ভর্তুকির সুবিধাও, যার ফলে সাধারণ ক্রেতাদের চড়া দামে সিলিন্ডার কিনতে বাধ্য হতে হবে।

মূলত ভুয়া বা অবৈধ সংযোগ রোধ করতে এবং প্রকৃত গ্রাহকদের কাছেই ভর্তুকির সুবিধা পৌঁছে দিতেই এই বাধ্যতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, ভর্তুকিযুক্ত গ্যাসের অপব্যবহার এবং বাণিজ্যিক ক্ষেত্রে এর অবৈধ ব্যবহার রুখতেও কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। ঘরে বসেই খুব সহজে সংশ্লিষ্ট গ্যাস সংস্থার অফিশিয়াল মোবাইল অ্যাপ এবং আধার ফেস রিডিং অ্যাপের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব। তাই যে সকল গ্রাহক এখনও এই কাজ সম্পন্ন করেননি, তাঁরা দ্রুত এই সুযোগ কাজে লাগিয়ে সংযোগটি নিরাপদ রাখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *