বাংলার ৪,১৩৩ স্কুলে নেই একজনও পড়ুয়া, কোথাও আবার ২ লক্ষ ছাত্রের ভার একা শিক্ষকের কাঁধে!
বার্তা ডেস্কঃ
কেন্দ্রীয় সংস্থা ‘ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস’ (UDISE+)-এর সাম্প্রতিক রিপোর্ট পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষার বেহাল চিত্রকে সামনে এনেছে। রাজ্যের ৪,১৩৩টি বিদ্যালয়ে বর্তমানে একজনও ছাত্রছাত্রী নেই, অথচ সেখানে কর্মরত হিসেবে নাম রয়েছে ১৯,৫০০ জনের বেশি শিক্ষকের! উলটো দিকে, ৬,৭৬৯টি স্কুলে শয়ে শয়ে পড়ুয়ার ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন মাত্র একজন করে শিক্ষক। এই ভয়াবহ বৈপরীত্য এবং পরিকাঠামোগত ভারসাম্যহীনতা রাজ্যের শিক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে।
এই পরিস্থিতির ব্যাখ্যায় রাজ্য স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানান, কিছু বেসরকারি স্কুল পোর্টালে ভুল তথ্য দেওয়ায় এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। পাশাপাশি, বিগত দেড় দশকের দুর্নীতির জেরে শিক্ষক নিয়োগ ব্যাহত হওয়ায় এই সংকট ঘনীভূত হয়েছে। তবে পরিস্থিতি বদলাতে অতিরিক্ত শিক্ষকযুক্ত বিদ্যালয় থেকে ঘাটতি থাকা বিদ্যালয়গুলিতে বদলির কাজ শুরু হয়েছে এবং চলতি বছরের মধ্যেই সমস্ত সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস মিলেছে।