ভিনরাজ্যে কাজের দিন শেষ, পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর দিল রাজ্য সরকার!

বার্তা ডেস্কঃ

ভিনরাজ্যের টান কি এবার কমবে? পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফিরিয়ে এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এক যুগান্তকারী পদক্ষেপ করল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ভিনরাজ্যে কাজ খুঁজতে যাওয়ার প্রবণতা রোধ করতে এবং গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে ১০০ শতাংশ পরিযায়ী শ্রমিক পরিবারকে ‘গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড’ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৫ আগস্ট সমস্ত জেলার জেলাশাসক ও জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটরদের কাছে এই মর্মে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে।

এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, যে সমস্ত পরিযায়ী শ্রমিক পরিবারের এখনও পর্যন্ত এই কার্ড তৈরি হয়নি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করে কার্ডের আওতায় আনতে হবে। পাশাপাশি, ইতিমধ্যেই যাদের কার্ড দেওয়া হয়েছে, তার যথাযথ যাচাইকরণ করার নির্দেশও দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা বছরে অন্তত ১২৫ দিনের মজুরিভিত্তিক কাজের আইনি নিশ্চয়তা পাবেন। এর ফলে একদিকে যেমন প্রান্তিক মানুষের জীবিকা সুরক্ষা নিশ্চিত হবে, তেমনই ভিনরাজ্যে কাজের খোঁজে পাড়ি জমানোর প্রবণতাও অনেকটাই হ্রাস পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *