রাতের সুখের রেশ কাটতে না কাটতেই ভরা নদীতে ঝাঁপ দিলেন ইউটিউবার স্বামী!

বার্তা ডেস্কঃ

শান্তিপুরের অন্তঃসত্ত্বা স্ত্রীর সাধভক্ষণের আনন্দঘন অনুষ্ঠান শেষ হওয়ার পরদিনই মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার ভোরে শান্তিপুরের নৃসিংহপুর ঘাটে ভেসেল থেকে ভাগীরথী নদীতে ঝাঁপ দেন সাগর বিশ্বাস নামের এক ইউটিউবার। তিনি শান্তিপুর এলাকার বাসিন্দা এবং ইউটিউবে প্রমোশনাল বিজ্ঞাপনের কাজ করতেন। বুধবার রাতে স্ত্রীর সাধের অনুষ্ঠানে আত্মীয়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভাইরাভাই অজয় হালদারের সঙ্গে বাইক নিয়ে বাইরে যান সাগর। অজয়ের দাবি, রাতে তাঁরা দু’জনে মদ্যপান করেছিলেন এবং ভোরে ঘাটে চা খেতে যাওয়ার সময় সাগর হঠাৎ নদীতে ঝাঁপ দেন। তাঁকে বাঁচাতে অজয় জলে নামলেও শেষরক্ষা হয়নি, ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে গভীর জলে তলিয়ে যান ওই যুবক।

এই আকস্মিক চরম পদক্ষেপের নেপথ্যে কী রয়েছে, তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে। অজয় জানিয়েছেন, বুধবার রাত থেকেই সাগরের মোবাইলে একটি ফোন আসছিল এবং কারো সঙ্গে তাঁর প্রায় এক ঘণ্টা ধরে ঝামেলা হয়, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এর নেপথ্যে কোনো পরকীয়া বা সম্পর্কের টানাপোড়েন রয়েছে? সাগরের ফোনটি উদ্ধার হলেই আসল রহস্য সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পুলিশ ও উদ্ধারকারী দল নদীগর্ভে তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান অব্যাহত রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *