হাইকোর্টে দুর্নীতির পাহাড়, সুপ্রিম কোর্টের বিচারপতির বিস্ফোরক চিঠিতে কাঁপছে বিচারব্যবস্থা!

বার্তা ডেস্কঃ

রাজস্থান হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিরুদ্ধে স্বজনপোষণ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতা। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তর কাছে পাঠানো একাধিক চিঠিতে তিনি দাবি করেছেন, হাই কোর্টের স্পর্শকাতর মামলাগুলি নিয়মবহির্ভূতভাবে নিজের বেঞ্চে স্থানান্তরিত করা হচ্ছে। ভারতীয় বিচারব্যবস্থার ইতিহাসে এক বিচারপতির বিরুদ্ধে অন্য বিচারপতির এমন ধারাবাহিক ও নজিরবিহীন অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত ২, ১০ এবং ১৭ আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে মোট তিনটি চিঠি পাঠিয়েছেন বিচারপতি মেহতা। সেখানে রাজস্থান হাই কোর্টের সার্বিক কার্যপদ্ধতি ও মূল্যবোধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জানা যায়, এর আগে হরিয়ানা হাই কোর্টে বদলি হলেও স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে তিনি রাজস্থানে ফিরে আসেন। বর্তমান পরিস্থিতিতে অভিযুক্ত প্রধান বিচারপতির অপসারণ দাবি করে বিচারব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার জোরালো আবেদন জানিয়েছেন শীর্ষ আদালতের এই বিচারপতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *