দুর্গাপুজোর পরই কি চিরতরে বদলে যাচ্ছে কলকাতার চেনা রাস্তার নাম?
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজো মিটতেই কি তবে চিরতরে বদলে যেতে চলেছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের একাধিক চেনা রাস্তার নাম? লেলিন সরণি, কার্ল মার্কস সরণি থেকে শুরু করে মুঘল, পাঠান কিংবা ব্রিটিশ আমলের বিভিন্ন নামকরণের জায়গায় এবার ভারতীয় সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম এবং ঐতিহ্যবাহী মনীষীদের নাম প্রতিষ্ঠার জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। কার্তিক মহারাজের এমন এক তাৎপর্যপূর্ণ দাবি সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। নির্দিষ্ট বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনেই এই আমূল পরিবর্তন আনা হচ্ছে।
ইতিমধ্যেই শোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করা হয়েছে। ওয়াকিবহাল সূত্রের খবর অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি বিশ্ব বাংলা সরণির নামও পরিবর্তন করে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নামে উৎসর্গ করা হতে পারে। রাস্তার নাম বদলের এই রূপরেখা তৈরিতে ইতিহাসবিদ ও বিশিষ্ট পণ্ডিতদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। তাদের জমা দেওয়া প্রস্তাবগুলো পর্যালোচনার পরেই দুর্গাপুজোর ঠিক পরপরই এই ঐতিহাসিক নামকরণের প্রক্রিয়া শুরু হবে।