নিউটাউনে এলঅ্যান্ডটি-র মেগা প্রজেক্ট, রাজ্যেই চাকরির নতুন দিশা!

বার্তা ডেস্কঃ

কলকাতার নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে চালু হল লারসেন অ্যান্ড টুব্রো (L&T) এবং এলটিআইমাইন্ডট্রি-র অত্যাধুনিক প্রযুক্তি ক্যাম্পাস ‘আনন্দ নিকেতন’। বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি এই মেগা প্রজেক্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পীযূষ কানোরিয়াও। এই ক্যাম্পাসের ফলে রাজ্যে প্রায় ৫৮০০ জনের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কাজের সন্ধানে বেঙ্গালুরু, হায়দরাবাদ কিংবা বিদেশে পাড়ি দেওয়া বাংলার মেধাবী যুবক-যুবতীদের রাজ্যে ফিরে আসার আবেগঘন আহ্বান জানান তিনি।

পূর্বতন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, অতীতে যোগ্যদের সম্মান দেওয়া হয়নি, তবে এখন পরিস্থিতি বদলে গেছে। ডবল ইঞ্জিন সরকার রাজ্যে বিনিয়োগ টানতে ও কর্মসংস্থান সৃষ্টিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। যুবসমাজকে আর রাজ্য ছাড়তে হবে না উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি, আগামীকালের রাখীবন্ধন উৎসবকে শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান না ভেবে দেশপ্রেমের বন্ধন হিসেবে উদযাপন করার কথাও ঘোষণা করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *