১০ তলা থেকে ঝাঁপ! অলৌকিকভাবে বেঁচে গেলেন মুম্বইয়ের নববধূ?
বার্তা ডেস্কঃ
কথায় বলে, ‘রাখে হরি মারে কে?’ মুম্বইয়ের ভান্ডুপে ১০ তলা ফ্ল্যাটের জানালা থেকে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছিলেন ২৬ বছরের প্রতীক্ষা হিউরালে। মাত্র চার মাস আগে তাঁর বিয়ে হয়েছিল। তবে মৃত্যুর মুখ থেকে ফেরে ফেলার মতো এক রোমহর্ষক ঘটনা ঘটে। মাটি থেকে প্রায় ২০-২৫ ফুট উঁচুতে একটি গাছের ডালে আটকে যান তিনি। স্থানীয়দের নজরে আসায় দ্রুত দমকল বাহিনী খবর পায় এবং হুক ল্যাডার ব্যবহার করে নাটকীয়ভাবে তাঁকে উদ্ধার করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় প্রতীক্ষাকে প্রথমে উদ্ধার করে হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর বাম পায়ে আঘাত রয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক। ঘটনার আকস্মিকতায় হতবাক এলাকাবাসী। ঠিক কী কারণে তিনি এই চরম পদক্ষেপ করলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, তরুণী বর্তমানে অচেতন থাকায় জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। জ্ঞান ফেরার পর তাঁর বয়ান রেকর্ড করে আইনি পদক্ষেপ করা হবে।
#Mumbai
*Woman Falls from 10th Floor in Mumbai’s Bhandup Area, Survives After Getting Caught in Tree Branches*
A major accident was narrowly averted in Mumbai’s Bhandup. A woman suddenly fell from the 10th floor of the Sunshine SRA building in Bhandup. Fortunately, she got…
— Siraj Noorani (@sirajnoorani) August 26, 2026