পরকীয়া নয়, সম্পর্ক ভাঙছে এই এক অজানা শত্রুতে!

বার্তা ডেস্কঃ

অধিকাংশ মানুষই মনে করেন যে পারস্পরিক সম্পর্কে ভাঙনের মূল কারণ বোধহয় পরকীয়া। কিন্তু বর্তমান সময়ের সমীক্ষা এক অন্য তথ্যই সামনে এনেছে। গ্লিডেন ও আইপসোস-এর সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ৩৩ শতাংশ ভারতীয় জানিয়েছেন যে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যের অভাব এবং একসঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে না পারাই তাঁদের সম্পর্কের সবচেয়ে বড় সংকট। আজকের ব্যস্ত জীবনে অফিসের অন্তহীন ডেডলাইন, যৌথ কাজের চাপ এবং ঘরে ফিরেও রিলের নেশায় বুঁদ হয়ে থাকার অভ্যাস দূরত্ব তৈরি করছে পরস্পরের মধ্যে। সময়ের এই চরম দারিদ্র্য বা ‘টাইম পোভার্টি’ তাসের ঘরের মতো ভেঙে দিচ্ছে বহুদিনের প্রেমের সম্পর্ক।

এই মারাত্মক দূরত্ব ঘোচাতে বা সম্পর্ক বাঁচাতে বড়সড় কোনো রোম্যান্টিক আয়োজনের প্রয়োজন নেই। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও কিছুটা সময় নিজেদের জন্য বরাদ্দ করতে হবে। এক ঘণ্টার জন্য ফোন দূরে সরিয়ে রাখা, অন্তত একবেলা একসঙ্গে খাওয়া এবং ঘরের কাজে একে অপরকে সাহায্য করার মতো ছোট পদক্ষেপই ফিরিয়ে আনতে পারে পুরোনো ছন্দ। সারাদিনের ক্লান্তি ভুলে একসঙ্গে কোনো সিরিজ দেখা বা মন খুলে কথা বলাই পারে আধুনিক সম্পর্কের এই নীরব শত্রুটিকে সহজেই পরাস্ত করতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *