আগামীকাল বাতিল ট্রেন, জেনে নিন আপনার রুটের নতুন সময়সূচি!

বার্তা ডেস্কঃ

ট্র্যাক ও পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে ৭ ঘণ্টার একটি দীর্ঘ ট্রাফিক ও পাওয়ার ব্লক ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এর জেরে আগামী ২৯ আগস্ট শনিবার গভীর রাত থেকে ৩০ আগস্ট রবিবার সকাল পর্যন্ত সপ্তাহান্তে একাধিক লোকাল ট্রেন চলাচল ব্যাহত হবে। রেল সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই সময়ের মধ্যে শিয়ালদহের ডাউন লাইনের পয়েন্টের স্থায়িত্ব বৃদ্ধি, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হবে।

এই কাজের কারণে মোট ৫ জোড়া লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-ডানকুনি এবং রানাঘাট রুটের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। পাশাপাশি, লালাগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করে তা দমদম পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য রেলের তরফে সহযোগিতা কামনা করা হয়েছে এবং স্টেশনে নিয়মিত ঘোষণা প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *