মাত্র ২০ টাকার প্রিমিয়ামে ২ লক্ষ টাকার বিমা, আবেদন করবেন কীভাবে?

বার্তা ডেস্কঃ

বর্তমান বাজারে যেকোনো বেসরকারি ইনস্যুরেন্সের প্রিমিয়াম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকলেও, ভারত সরকারের প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বা পিএমএসবিওয়াই অত্যন্ত কম খরচে আর্থিক সুরক্ষার সুযোগ দিচ্ছে। মাত্র ২০ টাকা বার্ষিক প্রিমিয়ামের এই দুর্ঘটনা বিমা স্কিমে আকস্মিক মৃত্যু বা সম্পূর্ণ শারীরিক অক্ষমতার ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যায়। এছাড়া আংশিক অক্ষমতার ক্ষেত্রে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিকভাবে দুর্বল মানুষের কথা মাথায় রেখে নরেন্দ্র মোদী সরকারের এই উদ্যোগটি বর্তমানে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

১৮ থেকে ৭০ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই স্কিমের সুবিধা নিতে পারেন। আবেদন করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের বাধ্যবাধকতা নেই, সারাবছরই এতে নাম নথিভুক্ত করা সম্ভব। প্রতিবছর ১ জুনের আগে নিবন্ধিত ব্যাংক অ্যাকাউন্ট থেকে বার্ষিক কুড়ি টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়। আবেদন প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় পরিচয়পত্র জমা দিলেই এই ইনস্যুরেন্স পলিসি সক্রিয় হয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *