কামাক স্ট্রিটে ধুন্ধুমার, নিজেকে কি অক্ষয় কুমার ভাবছেন অভিষেক?

বার্তা ডেস্কঃ

বৃহস্পতিবার বিকেলে কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে নজিরবিহীন অভিযান চালায় কলকাতা পুরসভা ও পুলিশ। দফতরের একটি নামাঙ্কিত বিলবোর্ড ‘বেআইনি’ দাবি করে তা খুলে ফেলার সময় চরম উত্তেজনা ছড়ায়। পুরকর্মী ও পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন অভিষেকের অনুগামীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ও কয়েকজনকে আটক করা হয়। এই পদক্ষেপকে ব্যক্তিগত সম্পত্তিতে বেআইনি হস্তক্ষেপ বলে অভিহিত করে তাৎক্ষণিকভাবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক।

ঘটনার পরই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তীব্র আক্রমণ শানিয়ে বলেন, বেআইনি বিলবোর্ড সরাতে গেলে বাধা দেওয়া এবং পুলিশকর্মীদের ওপর চড়াও হওয়া সাংসদের শোভা পায় না। কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, অভিষেক কি নিজেকে অক্ষয় কুমার ভাবছেন? এদিকে পুরসভা ও পুলিশের এই বিতর্কিত অভিযান মানতে নারাজ অভিষেক শিবির। আইনি লড়াইয়ের পাশাপাশি শুক্রবার উচ্চ আদালতে এই বিষয়ে জরুরি শুনানির প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *