এফডি-তেই কোটিপতি হওয়ার গোপন কৌশল, জানুন আজই!

বার্তা ডেস্কঃ

সাধারণ মানুষের কাছে টাকা সুরক্ষার জন্য ফিক্সড ডিপোজিট বা এফডি সবসময়ই প্রথম পছন্দ। নির্দিষ্ট সময়ের জন্য টাকা রেখে মেয়াদ শেষে সুদে-মূলে ফেরত পাওয়া—এই সহজ হিসেবেই বছরের পর বছর ভরসা রেখেছেন সবাই। কিন্তু আর্থিক বিশেষজ্ঞদের মতে, বয়স এবং জীবনের পরিবর্তনের সাথে সাথে এফডি-তে টাকা জমানোর কৌশলেও বদল আনা অত্যন্ত জরুরি।

কারণ ২০ বছরের একজন তরুণের যে আর্থিক লক্ষ্য, ৬০ বছরের একজন অবসরপ্রাপ্ত প্রবীণের প্রয়োজন কোনোভাবেই তার সাথে মিলবে না।

প্রবীণদের জন্য কৌশল: অবসরপ্রাপ্ত ব্যক্তিদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত মূলধনের পূর্ণ সুরক্ষা এবং নিয়মিত নির্দিষ্ট আয়। এসবিআই (SBI)-সহ দেশের প্রায় সমস্ত ব্যাংকই প্রবীণ নাগরিকদের সাধারণ গ্রাহকদের চেয়ে বেশি সুদ দিয়ে থাকে। বর্তমানে আরবিআই-এর রেপো রেট ৫.২৫% থাকায় দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিট বেছে নেওয়া প্রবীণদের জন্য বুদ্ধিমানের কাজ হতে পারে। এছাড়া পুরো টাকা একটি ব্যাংকে বা এক লপ্তে না রেখে ‘এফডি ল্যাডারিং’ (FD Laddering) কৌশল ব্যবহার করা উচিত। অর্থাৎ টাকা ভেঙে বিভিন্ন মেয়াদে আলাদা আলাদা এফডি করলে জরুরি প্রয়োজনে পুরো এফডি ভাঙার লোকসান পোহাতে হয় না।

তরুণদের জন্য কৌশল: অন্যদিকে, তরুণদের বিনিয়োগের ধরণ হওয়া উচিত সম্পূর্ণ আলাদা। কেরিয়ারের শুরুতেই জরুরি তহবিলের (Emergency Fund) কথা মাথায় রেখে পরিকল্পনা করা উচিত। বয়স ও জীবনের লক্ষ্যের সাথে মিলিয়ে ফিক্সড ডিপোজিটের সঠিক কৌশল জানা থাকলে ভবিষ্যতে যেকোনো বড় আর্থিক ঝুঁকি সহজেই এড়ানো সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *