তাসখন্দে মোদির বিশেষ বার্তা, বন্ধুত্বের নয়া দিগন্ত!

বার্তা ডেস্কঃ

দু’দিনের সফরে শনিবার উজবেকিস্তানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাসখন্দ বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সে দেশের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভ। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার পাশাপাশি প্রোটোকল ভেঙে তাঁকে নিজের গাড়িতে করে গন্তব্যে নিয়ে যান প্রেসিডেন্ট, যা ইতোমধ্যে কূটনৈতিক মহলে ‘গাড়ি কূটনীতি’ হিসেবে চর্চায় রয়েছে। এই সফরে তাসখন্দের শাস্ত্রী মেমোরিয়াল এবং স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী সেন্টার পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

উভয় নেতার উচ্চপর্যায়ের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি এবং শিক্ষা সহ একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। দু’দেশের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী কিরগিজস্তানে ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর চতুর্থ উজবেকিস্তান সফর, যা মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *