নেপালের পাশে ভারত, আপনার উদারতা দেখে অভিভূত বিশ্ব!
বার্তা ডেস্কঃ
নেপাল-তিব্বত সীমান্তে ২৬ অগস্টের ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যায় এক লণ্ডভণ্ড পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্রলয়ঙ্করী দুর্যোগে ইতিমধ্যেই ৬২৬ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। চারদিকে শুধুই স্বজনহারাদের হাহাকার আর ধ্বংসস্তূপ। ঠিক এমন সংকটময় মুহূর্তে বন্ধুত্বের হাত বাড়িয়ে নেপালের পাশে ত্রাতা হিসেবে এসে দাঁড়িয়েছে ভারত। নেপালের পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য উদারহস্তে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।
ভারতের এই দ্রত ও নিঃস্বার্থ পদক্ষেপের পর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনার উদারতা আমাদের সত্যই অভিভূত করেছে।”
বিপর্যয়ের পরপরই নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের সঙ্গে ফোনে কথা বলে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। কথা অনুযায়ী, ইতিমধ্যেই ভারতীয় উদ্ধারকারী দল, এনডিআরএফ টিম, বিশেষজ্ঞদের একটি চিকিৎসক দল এবং জেনারেটরসহ ১০ টন ত্রাণ সামগ্রী নিয়ে নেপালে পৌঁছে গেছে। নেপালের অর্থমন্ত্রী স্বর্নিম ওয়াগলে জানান, কেবল তাত্ক্ষণিক উদ্ধারকাজই নয়, দেশের ক্ষতিগ্রস্ত পরিকাঠামো পুনর্নির্মাণেও ভারত বড় আকারের সহায়তার ইঙ্গিত দিয়েছে। চরম সংকটের মুখে ভারতের এই মানবতাবাদী পদক্ষেপ দুই প্রতিবেশী রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল।